ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পটিয়া আসন বিএনপি জোট থেকে পাচ্ছেন এলডিপি’র ইয়াকুব আলী

 প্রদীপ্ত চক্রবর্তীঃ

এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে শেষ পর্যন্ত এলডিপির প্রার্থী মনোনয়ন পাবেন।

আজ শুক্রবার সকালে পটিয়া উপজেলার উত্তর হরিণখাইনে গরিব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এয়াকুব আলী এ কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে এলডিপির পক্ষ থেকে যে তালিকা বিএনপির কাছে পাঠানো হয়েছে সেখানে পটিয়া আসনটি অন্যতম।

এয়াকুব আলী বলেন, ‘পটিয়া আসনে বিএনপির যে প্রার্থী ঘোষনা করা হয়েছে তা কোয়াটার ফাইনাল । ফাইনাল বাকি রয়েছে।’ তাই এলডিপির নেতাকর্মীদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পটিয়া বিএনপির বিবদমান গ্রুপ গুলোর চরম অন্তঃ কোন্দলের কারণে পটিয়া আসনে বিএনপি জোট থেকে এলডিপির প্রার্থী হিসেবে আমি মনোনয়ন পেতে যাচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবো।’

তিনি বলেন, ‘শীতের এই কঠিন সময়ে সমাজের অসহায় ভাইবোনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি যাতে সামর্থ্য অনুসারে সমাজের দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য করতে পারি। এ কম্বল বিতরণ ভবিষ্যতে আরও বড় পরিসরে করার উদ্যোগ নেব।’

এসময় চার শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্যসচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক আবদুল কাদের, যুগ্ম সম্পাদক নাদের জামান, প্রচার সম্পাদক আবদুর রশিদ, গণতান্ত্রিক ছাত্রদল পটিয়া উপজেলার আহ্বায়ক শেখ জায়েদ মানিক, সদস্যসচিব সাজ্জাদ হোসেন প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

পটিয়া আসন বিএনপি জোট থেকে পাচ্ছেন এলডিপি’র ইয়াকুব আলী

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :