ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পটিয়ার হাবিলাসদ্বীপে রামঠাকুর স্মরণ উৎসব ২৬ ও ২৭ মার্চ

প্রদীপ্ত চক্রবর্তী:

চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপে শ্রীশ্রী রামঠাকুরের স্মরণ উৎসব আগামী ২৬ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে।

সনাতন ধর্মালম্বী হিন্দুদের পরম আরাধ্য, কলিযুগের ভগবান, শ্রীশ্রী সত্যনারায়ণ খ্যাত শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের স্মরণ উৎসব উপলক্ষে চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী সনাতনী জনপদ হাবিলাসদ্বীপের শ্রীশ্রী রামঠাকুর মন্দিরে দুই দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন ২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ আবির্ভাব উৎসবের উদ্বোধন হবে। বিকাল ৫টায় বেদবাণী পাঠ, সন্ধ্যা ৬টায় গঙ্গা আবাহন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের দিব্য লীলাময় জীবন ও রসনামৃতের ওপর লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। কীর্তন শেষে উপস্থিত ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হবে।

উৎসবের দ্বিতীয় দিন ২৭ মার্চ শুক্রবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও নামসংকীর্তনের শুভারম্ভ হবে। দুপুর ১২টায় শ্রীশ্রী ঠাকুরের পূজা, দুপুর ১২টা ৩০ মিনিটে রাজভোগ এবং দুপুর ১টায় অমৃত বাজারে নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা, রাত ১০টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ এবং রাত ১২টায় কৃষ্ণলীলা প্রদর্শন করা হবে।

২৮ মার্চ উষালগ্নে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের পূর্ণাহুতি অনুষ্ঠিত হবে।

মন্দির কর্তৃপক্ষ ‘দৈনিক সময়ের প্রত্যাশা’কে জানান, ১৯৯৮ সাল থেকে হাবিলাসদ্বীপে শ্রীশ্রী রামঠাকুরের উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। রামঠাকুর উৎসবকে কেন্দ্র করে মন্দিরকে নতুন রূপে সাজানোর পাশাপাশি উৎসবস্থল বর্ণাঢ্যভাবে সজ্জিত করা হয়েছে। প্রতি বছর হিন্দু সম্প্রদায় ছাড়াও ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার কয়েক সহস্রাধিক মানুষের সমাগম ঘটে এই উৎসবে। এবারও তেমনটাই হবে বলে প্রত্যাশা আয়োজক কমিটির।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পটিয়ার হাবিলাসদ্বীপে রামঠাকুর স্মরণ উৎসব ২৬ ও ২৭ মার্চ

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :