ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এলডিপির প্রার্থীকে জামায়াত প্রার্থীর সমর্থন

পটিয়ার নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ

প্রদীপ্ত চক্রবর্তী:

চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হয়েছে। এলডিপির প্রার্থী এম. ইয়াকুব আলী (ছাতা প্রতীক)-কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলম। এর ফলে সম্প্রতি ১১ দলীয় জোটের প্রার্থী নিয়ে চলমান জটিলতা, নাটকীয়তা ও অনিশ্চয়তার অবসান ঘটেছে।

গতকাল দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা জামায়াতের যৌথ সভা শেষে ডা. ফরিদুল আলমের পক্ষে এ ঘোষণা দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নেতা আনোয়ারুল আলম চৌধুরী। তিনি বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের বৃহত্তর স্বার্থে এলডিপির প্রার্থীকে সমর্থন জানানো হয়েছে। এ সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা একক দলের স্বার্থে নয়; বরং বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য সামনে রেখেই নেওয়া হয়েছে।

এদিকে জামায়াত প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় পটিয়া জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, ১৯৯৬ সালের পর এবার পটিয়াতে জামায়াত প্রার্থী দেওয়ার মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা যাচাইয়ের একটি সুযোগ তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত আর বাস্তবায়িত হলো না।

অন্যদিকে, এলডিপির প্রার্থী ১১ দলীয় জোটের একক প্রার্থী হওয়ায় পটিয়ায় এলডিপির নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মো. মনছুর আলম জানান, জোটগতভাবে ছাতা প্রতীকের পক্ষে প্রচারণায় নামার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ও এলডিপির এই ঐক্যের মধ্য দিয়ে পটিয়ার নির্বাচনী রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি হয়েছে। তাদের ধারণা, বিএনপির সঙ্গে ১১ দলীয় জোটের ভোটের লড়াই হবে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

এলডিপির প্রার্থীকে জামায়াত প্রার্থীর সমর্থন

পটিয়ার নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :