দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
প্রদীপ্ত চক্রবর্তীঃ কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লা পাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত যুবক দীর্ঘ পঁচিশ ঘন্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে । নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৫ ) । তিনি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা এলাকার আব্দুল মজিদের পুত্র । - তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী । পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম বলেন , গত মঙ্গলবার রাত তিনটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লা পাড়ায় দ্রতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর ছিটকে পড়েন সাইফুল । এ সময় আরো কয়েকটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায় । - এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে দীর্ঘ ২৫ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাত চারটায় মারা যান তিনি । নিহত সাইফুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । - সাইফুলের পারিবারিক সূত্রে জানা গেছে , গত দশ মাস আগে বিয়ে করেন সাইফুল ।। তার স্ত্রী বর্তমানে সন্তান-সম্ভবা । এ অবস্থায় স্বামীকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন তার স্ত্রী । পুরো পরিবারে শোকের মাতম চলছে ।
প্রদীপ্ত চক্রবর্তীঃ
কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লা পাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত যুবক দীর্ঘ পঁচিশ ঘন্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে । নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৫ ) । তিনি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা এলাকার আব্দুল মজিদের পুত্র ।
–
তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী । পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম বলেন , গত মঙ্গলবার রাত তিনটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লা পাড়ায় দ্রতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর ছিটকে পড়েন সাইফুল । এ সময় আরো কয়েকটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায় ।
–
এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে দীর্ঘ ২৫ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাত চারটায় মারা যান তিনি । নিহত সাইফুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
–
সাইফুলের পারিবারিক সূত্রে জানা গেছে , গত দশ মাস আগে বিয়ে করেন সাইফুল ।। তার স্ত্রী বর্তমানে সন্তান-সম্ভবা । এ অবস্থায় স্বামীকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন তার স্ত্রী । পুরো পরিবারে শোকের মাতম চলছে ।