ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পটিয়ায় গরু চুরি বৃদ্ধিতে আতঙ্ক, টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি

প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় সম্প্রতি গরু চুরি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একের পর এক গরু চুরির ঘটনায় খামারি ও কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন এবং গরু নিয়ে আতঙ্কিত হয়ে আছেন। গরু চুরি বৃদ্ধি পাওয়ায় খামারি ও কৃষকরা তাদের খামার ও গোয়ালঘরে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা টহল পুলিশ ও গ্রাম পুলিশের কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, সরকার পতনের পর থেকে পুলিশসহ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে, যার ফলে চোরদের উপদ্রব বেড়েছে। এই অবস্থায়, টহল পুলিশ কার্যক্রম বৃদ্ধি পেলে চোরের হাত থেকে খামারি, কৃষক ও সাধারণ মানুষ রক্ষা পেতে পারেন, এমনটাই মনে করছেন সব শ্রেণির মানুষ।

গত এক সপ্তাহে পটিয়ার হুলাইন এলাকায় ছালেহ নূর কলেজ ব্রিক ফিল্ড সংলগ্ন চৌধুরী ডেইরি ফার্ম থেকে ৪৫ লক্ষ টাকার ফ্রিজিয়ান জাতের ১৯টি গরু এবং ধলঘাট গ্রামের মুহম্মদ তৌহিদুল ইসলামের মালিকানাধীন মরিয়ম এগ্রো ফার্ম থেকে ৪০ লক্ষ টাকার ২১টি গরু চুরি হয়ে যায়।

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “গরু সহ যেকোনো চুরি প্রতিরোধে পুলিশ সদস্যরা আন্তরিকভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে খামারি ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছি এবং তাদের সহযোগিতা চেয়েছি। এখন থেকে রাতে আমাদের টহল টিম বৃদ্ধি করা হবে।”

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে তিন নারী ও এক পুরুষকে আটক

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুন বলেন, “ইতিমধ্যে গরু চোরচক্রের মূল হোতা মো. মোক্তাদিরকে গ্রেফতার করেছি। অপরাধী চক্রকে ধরতে আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

পটিয়ায় গরু চুরি বৃদ্ধিতে আতঙ্ক, টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :