ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল

পঞ্চগড় জেলা সদরের বিলুপ্ত গারাতি ছিটমহলের হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যের ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় ৩০ জন দরিদ্র নারীর মাঝে দুইটি করে মোট ৬০টি দেশী জাতের ছাগল হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে রোববার দুপুরে হাড়িভাসা ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন মাঠে উপকারভোগিদের সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবার উপ পরিচালক অনুরূদ্ধ কুমার রায়।
ফেডারেশনের চেয়ারম্যান সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাড়িভাসা ইউপির নারী সদস্য ও ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, ফেডারেশনের সাধারণ সম্পাদক কছিম উদ্দিন প্রমূখ।
ফেডারেশন চেয়ারম্যান সোলায়মান আলী জানান, বিএনএফ’র ১০ম কিস্তির আর্থিক সহায়তায় বিলুপ্ত ছিটমহলের দরিদ্র নারীদের মাঝে এসকল ছাগল বিতরণ করা হয়েছে। এর আগের ৯টি কিস্তিতে সেলাই মেশিন প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ, ছাগল পালন, বিলুপ্ত ছিটমহলের দরিদ্র পরিবারের মাঝে সেমিপাকা টয়লেট বিতরণ, শ্যালো মেশিন বিতরণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :