ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

প্রতিকী ছবি।

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় বালতির পানিতে পড়ে মাহফুজা বেগম নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৯ অক্টোবর) সকালে উপজেলা ভজনপুর ইউনিয়নের মূর্খাগছ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মাহফুজা ওই এলাকার আব্দুল গফুরের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, মাহফুজার বাবা আব্দুল গফুর গত কয়েকদিন জ্বরে আক্রান্ত। শনিবার সকালে মা মাহবুবা বেগম মাহফুজাকে নিজ ঘরের বিছানায় তার বাবার পাশে ঘুম পাড়িয়ে বালতিতে করে পানি এনে স্বামী গফুরের মাথায় পানি ঢালছিলেন। পরে শিশুটির বাবা ঘরের বাইরে যেতে চাইলে বিছানার পাশেই পানির বালতিটি রেখে স্বামী গফুরকে নিয়ে ঘরের বাইরে বের হন। মাহবুবা বেগম। এরই মাঝে শিশুটি ঘুম থেকে উঠে তার মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে। এসময় শিশু মাহফুজা বিছানার কিনারায় এলে অসাবধানতাবশত উপুর হয়ে বালতির পানিতে পড়ে যায়।
পরে শিশুটির মা ও বাবা ঘরে এসে মাহফুজাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে বালতির পানিতে শিশুটিকে উপুর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে পরিবারের সদস্যরা মাহফুজাকে উদ্ধার করে ভজনপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেতুঁলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :