ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পৌর নির্বাচন-২০২১

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহন। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে নির্বাচনের ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) সহ ভোটের সব ধরনের সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।
নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসারদের হাতে ভোটের সরঞ্জাম তুলে দেন দেবীগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান। সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনায় ৯টি কেন্দ্রে ১ জন করে মোট ৯ জন ম্যাজিস্ট্রেট, ১ জন পুলিশের উপ-পরিদর্শক (এসআই), ৩ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া পুলিশের চারটি ভ্রাম্যমাণ দল, দুটি স্ট্রাইকিং দল, বিজিবি ও র‌্যাবের ৩টি দল সহ কয়েক শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আনসার সদস্যরা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। এই পৌরসভার ৯টি কেন্দ্রের ৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস। এর মধ্যে দুটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।
প্রথমবারের মত অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯ জন কাউন্সিলর পদে ৬২ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩২ টি। ১০ হাজার ৯১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন । এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৫ হাজার ৫৭৮ জন ও পুরুষ ভোটার রয়েছেন ৫ হাজার ৩৩৬।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পৌর নির্বাচন-২০২১

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :