ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে শিশু-কিশোরদের চারুকলা শিক্ষায় আলো ছড়াচ্ছে বেনাহাটীর রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠ

নড়াইলে শিশু-কিশোরদের চারুকলা শিক্ষায় আলো ছড়াচ্ছে রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠ।বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের আদর্শে উজ্জীবিত হয়ে সদর উপজেলার বেনাহাটী গ্রামে ২০০২ সালে এলাকার শিশু-কিশোরদের চারুকলা শিক্ষা দানে অবৈতনিক এ বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করেন চিত্রশিল্পী বিপ্লব কুমার গোস্বামী।বর্তমানে এ বিদ্যাপীঠে প্রতি শনিবার সকাল ৯টায় প্রায় একশ’ শিশু-কিশোর চারুকলা শিক্ষা গ্রহণ করছে।

রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী বিপ্লব কুমার গোস্বামী জানান,এখানে চারুকলা শিক্ষায় ভর্তি শিশু-কিশোরদের
রং,তুলি,কাগজসহ চিত্রাংকনের প্রয়োজনীয় সব কিছু বিনামূল্যে প্রদান করা হয়।

সুস্থ সমাজ গঠনে প্রতিটি শিশু যাতে সৃজনশীল মানষিকতায় নিজেকে বিকাশ করতে পারে সেলক্ষ্যে এ চারু ও কারু বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করা হয়েছে।১৯৮৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চিত্রশিল্পী এসএম সুলতানের নিজ হাতে গড় শিশুস্বর্গে চিত্রকলায় শিক্ষা গ্রহণকালে তাঁর (এসএম সুলতান) আদর্শে উজ্জীবিত হয়ে বেনাহাটী গ্রামে চারু ও কারু বিদ্যাপীঠ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করি বলে জানান বিপ্লব গোস্বামী।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় এ বিদ্যাপীঠে চারুকলা বিষয়ে শিশু-কিশোরদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণে উপস্থিত হন নড়াইল এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ,পরিচালক মুন্সী আসাদ রহমান,নাজমুল হাসান লিজা,যশোর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হিরোক কুমার সরকার,মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল কান্তি বিশ্বাস,শিক্ষক প্রণব দাস প্রমূখ।

রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠের শিক্ষার্থী প্রীতম বিশ্বাস ও স্বস্তিকা বিশ্বাস জানায়,বিনা বেতন ও রং তুলির কোন খরচ ছাড়াই নিজ গ্রামে আমরা চারুকলা বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারছি।গ্রামে এ ধরনের প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

নড়াইলে শিশু-কিশোরদের চারুকলা শিক্ষায় আলো ছড়াচ্ছে বেনাহাটীর রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠ

আপডেট টাইম : ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :