ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে বিয়ের গাড়ি ভাড়া নিয়ে দ্বন্দঃ চায়ের দোকানে সংঘর্ষে আহত ১৫

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও তাদের স্বজনরা জানান, গত ২৮ অক্টোবর বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে নয়ন মোল্যার বিয়ের বরযাত্রী থেকে ফেরার সময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের মোল্যা বংশ ও মিনে বংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

ওই গ্রামের মনির মিনা জানান, শুক্রবার সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে চা পানের জন্য তাদের মিনে বংশের লোকজন গেলে পরিকল্পিতভাবে একই পাড়ার মোল্যা বংশের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। ঠেকাতে গিয়ে তিনজন নারীসহ আহত হয় ১৫ জন।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে সংঘর্ষে আহত হয়ে শিয়াবুল মিনা (২২), বাবলু মিনা (৩৬), রজিবুল মিনা (২৮), বিল্লাল মোল্যার স্ত্রী ঝর্না বেগম (৪৫), হোসেন মিনা (৪৫), মুসা মিনার স্ত্রী চম্পা বেগম (৫০), রাব্বি মোল্যা (২৫), বিল্লালের স্ত্রী নাসরিন বেগম (৪৫), আলামিন মোল্যা (৫০), রানা মিনা (২৮), সামিউল মিনা (২৩), সজীব মিনা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিয়ের গাড়ি ভাড়া নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে গ্রামের দুটি বংশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও দেখুনঃ

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

নড়াইলে বিয়ের গাড়ি ভাড়া নিয়ে দ্বন্দঃ চায়ের দোকানে সংঘর্ষে আহত ১৫

আপডেট টাইম : ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :