ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের লোহাগড়ায় দলবেঁধে স্কুল ছাত্রীকে ধর্ষনঃ আটক -২

-ছবিঃ প্রতীকী।

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামের ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী দলবদ্ধভাবে ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে।
ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রী কে গুরুতর অসুস্থ্য ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরর্বীতে তার অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী কামঠানা গ্রামের নিজাম শেখের মেয়ে গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ছোট ভাইকে পাশে চাচার বাড়ীতে আনতে যায়। এ সময় পাশ্ববর্তী বেলটিয়া গ্রামের সাফায়েত মোল্যার ছেলে বখাটে রিফাত মোল্যা (১৮) এবং কোবাদ মোল্যার ছেলে হাবিবুর রহমান (১৬) ওই মেয়েকে ঝাপটিয়ে ধরে মুখ বেধে মধুমতি নদীর পাড়ে হ্যাভেন পার্কের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ সময় মেয়েটি বাড়ীতে ফিরে না আসায় তার মা লোকজন নিয়ে খোঁজা খুঁজি করতে থাকে। এক পর্যায়ে দেখতে পায় হ্যাভেন পার্কের ভিতরে দুটি ছেলে তার মেয়েকে ধর্ষণ করছে। এই অবস্থায় এক জন ধর্ষককে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে অপরজন পালিয়ে যায়। পরবর্তীতে পালিয়ে যাওয়া অপরজনকে সকালে লোহাগড়া থানা পুলিশ আটক করে।
লোহাগড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ জানান, মেয়েটিকে রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার (তদন্ত  কর্মকর্তা) মিজানুর রহমান ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

নড়াইলের লোহাগড়ায় দলবেঁধে স্কুল ছাত্রীকে ধর্ষনঃ আটক -২

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :