দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
৩৪১
বার পঠিত
নড়াইলের লোহাগড়ায় গাছের ডাল ভেঙ্গে পড়ে গৃহ-পরিচারিকার মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় ঘুর্ণীঝড় সিত্রাং এর কারনে ভারী বর্ষণে গাছের মোটা ডাল ভেঙ্গে পড়ে একজন গৃহ-পরিচারিকার মৃত্যু হয়েছে। জানা গেছে, বাগেরহাট জেলার স্বামী পরিত্যাক্তা মর্জিনা বেগম (৩২) ছেলে জিহাদ (১১) কে নিয়ে দীর্ঘদিন লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফ্ফারের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন ৷ অন্যান্য দিনের মতো সোমবার (২৪ অক্টোবর) সকালে ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাহির হন ৷ পথিমধ্যে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের পল্লি সঞ্চয় ব্যাংকের অদুরে পৌছালে মেহগনি গাছের মোটা শুকনা ডাল বৃষ্টিতে ভিজে ভেঙ্গে মাথার উপর পড়লে গুরুত্বর আহত হন ৷ আরও পড়ুনঃ বোয়ালমারীতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷ লোহাগড়া থানার ওসি মোঃ নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে ৷ স্বজনরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নড়াইলের লোহাগড়ায় ঘুর্ণীঝড় সিত্রাং এর কারনে ভারী বর্ষণে গাছের মোটা ডাল ভেঙ্গে পড়ে একজন গৃহ-পরিচারিকার মৃত্যু হয়েছে।
জানা গেছে, বাগেরহাট জেলার স্বামী পরিত্যাক্তা মর্জিনা বেগম (৩২) ছেলে জিহাদ (১১) কে নিয়ে দীর্ঘদিন লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফ্ফারের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন ৷
অন্যান্য দিনের মতো সোমবার (২৪ অক্টোবর) সকালে ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাহির হন ৷ পথিমধ্যে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের পল্লি সঞ্চয় ব্যাংকের অদুরে পৌছালে মেহগনি গাছের মোটা শুকনা ডাল বৃষ্টিতে ভিজে ভেঙ্গে মাথার উপর পড়লে গুরুত্বর আহত হন ৷