ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের বসুপটী গ্রামের মো: বাবুল শেখের বিরুদ্ধে জাল দলিল করে জমি আত্মসাতের অভিযোগ

- জাল দলিল তৈরিকারক মো: বাবুল শেখ।

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটী মৌজার দুটি দাগে পৃথক দুটি জাল দলিল তৈরি করে মোট ৮শতক জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

বসুপটী গ্রামের মো: বাবুল শেখ জাল দলিল তৈরির পর লোহাগড়া সহকারি কমিশনার (ভূমি) অফিসে নাম পত্তন করতে গেলে দাখিলকৃত জমির দলিল ও অন্যান্য কাগজপত্র ভূয়া প্রমাণীত হওয়ায় ২০২১ সালের ৮ নভেম্বর স্বাক্ষরিত আদেশে তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী আবেদনটি না মঞ্জুর করেন।

অভিযোগে জানা গেছে,লোহাগড়া উপজেলার বসুপটী মৌজার ১২৪৭ দাগের ৩শতক জমির প্রকৃত মালিক বসুপটী গ্রামের মো: হাবিবুর রহমান। এ ছাড়া একই মৌজার ১২৫৩ দাগের ৫ শতক জমির মালিক বসুপটী গ্রামের মৃত্যুঞ্জয়ী দাস।

ওই গ্রামের বাবুল শেখ হাবিবুর রহমানের মালিকানার ৩শতক জমির জাল দলিল (নম্বর ৩৩৯১/১৯৯৯) এবং মৃত্যুঞ্জয়ী দাসের মালিকানার ৫শতক জমির জাল দলিল (নম্বর ৪১২৭/১৯৯৮) তৈরি করে গতবছর জমির নাম পত্তনের জন্য আবেদনের পর ২০২১ সালের ১৮ আগষ্ট তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তার (তহশীলদার) কাছে তদন্ত প্রতিবেদন চেয়ে পত্র দেন। পরবর্তীতে দাখিলকৃত দুটি দলিল জাল ও অন্যান্য কাগজপত্রাদি ভূয়া প্রমাণীত হওয়ায় ২০২১ সালের ৮নভেম্বর স্বাক্ষরিত আদেশে তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী আবেদনটি না মঞ্জুর করেন।

কাশিপুর ইউনিয়নের তৎকালীন সহকারী ভূমি কর্মকর্তা আফিল উদ্দিনের যোগসাজশে বাবুল শেখ নাম পত্তনের অপচেষ্টা চালান বলে জেলা প্রশাসক বরাবর দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন হাবিবুর রহমানের ছেলে এসএম আসাদুজ্জামান।

কাশিপুর ইউনিয়নের তৎকালীন সহকারী ভূমি কর্মকর্তা আফিল উদ্দিন বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। জমির নামপত্তনে বাবুলের পক্ষে তার কোন প্রকার যোগসাজশ নেই।

এ ব্যাপারে বাবুল শেখ সব অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান,বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

নড়াইলের বসুপটী গ্রামের মো: বাবুল শেখের বিরুদ্ধে জাল দলিল করে জমি আত্মসাতের অভিযোগ

আপডেট টাইম : ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :