আপডেট টাইম :
০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
২৬৬
বার পঠিত
ন্যাশনাল এক্সচেঞ্জ ও পপুলার ট্রাভেলসের দ্বিতীয় ইফতার মাহফিল
ইতালিতে বাংলাদেশী মালিকাধীন স্বনামধন্য সর্ব বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এবং পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরসের আয়োজনে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুমল্লিরা অংশগ্রহণ করেন। রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও পার্ক জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পপুলার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সাজু ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির জেনারেল ম্যানেজার ইকবাল হাসান জনি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, পপুলার ট্রাভেলসের পরিচালক মামুন আলম ও খাজা সাহাল আব্দুল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । প্রবাসী রোজাদার মুসল্লিদের সম্মানে ইফতার মাহফিলে বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশী ও বিদেশী মুসলমানরা উপস্থিত ছিলেন। এসময় সংযম-সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগানোর আহ্বান করেন মসজিদের ইমাম। আরও পড়ুনঃ গোলাগুলি-বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত এছাড়াও ন্যাশনাল এক্সচেঞ্জ ও পপুলার ট্রাভেলসের প্রবাসী সেবায় মাধ্যমে ব্যবসায়িক উন্নতি সহ সারা বিশ্বের মুসলমানদের শান্তির জন্য বিশেষ দোয়া করেন।
ইতালিতে বাংলাদেশী মালিকাধীন স্বনামধন্য সর্ব বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এবং পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরসের আয়োজনে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল।
উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুমল্লিরা অংশগ্রহণ করেন।
রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও পার্ক জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পপুলার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সাজু ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির জেনারেল ম্যানেজার ইকবাল হাসান জনি উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, পপুলার ট্রাভেলসের পরিচালক মামুন আলম ও খাজা সাহাল আব্দুল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
প্রবাসী রোজাদার মুসল্লিদের সম্মানে ইফতার মাহফিলে বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশী ও বিদেশী মুসলমানরা উপস্থিত ছিলেন।
এসময় সংযম-সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগানোর আহ্বান করেন মসজিদের ইমাম।