ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ব্যারিস্টার পুতুলের

আনিসুর রহমানঃ

ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দোয়া মাহফিলে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।”

তিনি আরও বলেন, “তাঁর রাজনৈতিক জীবনের মূল শিক্ষা ছিল জনগণের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তাঁর সেই আদর্শ ও রাজনৈতিক দর্শনকে স্মরণ করছি।”

দোয়া মাহফিলে ফাগুয়াড়দিয়ার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু ও বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও একই আয়োজনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ব্যারিস্টার পুতুলের

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :