ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নৌকার মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে উল্লাস, চেয়ারম্যানের ছেলে আটক

রাজবাড়ীর পাংশায় নৌকার মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মনোনয়ন পাওয়া বর্তমান ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দুজনকে আটক করা হয়েছে।

গতকাল (শনিবার) রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের বাগদুলি বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে সেতুর ওপর থেকে তিনটি হাত বোমাসহ দুজনকে আটক করে পুলিশ।

এদের মধ্যে একজন মৌরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক (৩৬)। অপর জন চরহরিনাডাঙ্গা গ্রামের ইসলাম মন্ডলের ছেলে মো. জালাল মন্ডল (৩০)।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নৌকার মনোনয়ন পাওয়ার সংবাদ পেয়ে প্রায় ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সরদারের বাড়ির পাশে সেতুর ওপর বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করছিলেন। এ সময় তিনটি হাত বোমাসহ তাঁদের দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোমা ফাটানোর বিষয়টি জানতে পারেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি বোমাসহ দুজনকে আটক করতে সক্ষম হয় ও একটি বিস্ফোরিত বোমার আলামত পাওয়া যায়।

এ ছাড়া একই দিনে থানা-পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, উপজেলার ভাতশালা গ্রামের সাকিব খান (১৮), চর ঝিকড়ি দোপপাড়া গ্রামের সিরাজ মল্লিক (৪৫), চরঝিকরি মধ্যপাড়া সুরুজ শাহ (৪৫) ও চরঝিকরি ঢালাপাড়া গ্রামের লিটন মুন্সি (৩৫)। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নৌকার মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে উল্লাস, চেয়ারম্যানের ছেলে আটক

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
স্টাফ রিপোর্ট, রাজবাড়ীঃ :