ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ নোয়াখালী-২

নোয়াখালী-২ এ নতুন সমীকরণ-শাপলা কলির মনোনয়ন জমা, মাঠে সুলতান জাকারিয়া

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকের মনোনয়ন দাখিল। সোমবার (২৯ ডিসেম্বর) ২৬৯ নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হলো। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুম-এর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন দাখিল শেষে এক প্রেস ব্রিফিংয়ে সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার বলেন, “নোয়াখালী-২ আসনের মানুষ পরিবর্তন চায়। সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে থাকবে। শাপলা কলি হবে সাধারণ মানুষের আশা ও প্রতিবাদের প্রতীক।”

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণই এনসিপিকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদী। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক সংস্কার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নোয়াখালী-২ আসনের নির্বাচনী রাজনীতিতে শাপলা কলি প্রতীকের প্রার্থীর অংশগ্রহণ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ নোয়াখালী-২

নোয়াখালী-২ এ নতুন সমীকরণ-শাপলা কলির মনোনয়ন জমা, মাঠে সুলতান জাকারিয়া

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
মোহাম্মদ আবু নাছের, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :