ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নোয়াখালীর সেনবাগে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত ঘর থেকে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার

মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের অর্জুনতলা এলাকার দক্ষিণ বাজারের খালপাড়ে দীর্ঘদিনের পরিত্যাক্ত একটি দৌচালা ঘর থেকে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে একটি পাইপগান,৬টি তাজা গুলি ও ২টি বড় ছোরা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সেনবাগ থানার ওসি জানান।

ঘটনার বিবরণ দিয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজ দুপুরে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সেনবাগ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে গতকাল দিবাগত রাত দুইটার দিকে সেনবাগ পৌর শহরের বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে। রাত আনুমানিক সোয়া তিনটার দিকে বাজারের সন্নিকটে সেনবাগ পৌরসভার ৩ নং ওয়ার্ডের অর্জুনতলা এলাকার জনৈক মো. মানিকের পরিত্যক্ত দৌচালা টিনের ঘর থেকে একটি পাইপ গান, ৬টি তাজা কার্তুজ, ২টি বড় ছোরা পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি এসআই আব্দুস সালাম সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ ঘটনায় কোন ব্যক্তিকে আটক করা হয় নি। এ ব্যাপারে সেনবাগ থানায় একটি জিডি করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

নোয়াখালীর সেনবাগে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত ঘর থেকে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :