ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নোয়াখালীর সুবর্ণচরে ফেসবুকে শিয়ালের মাংস বিক্রির ঘোষণায় যুবকের জরিমানা।

নোয়াখালীর সুবর্ণচরে ফেসবুকে শিয়ালের ছবিসহ মাংস বিক্রির ঘোষণা দিয়ে সাত হাজার টাকা জরিমানা দিতে হয়েছে বাবুল হোসেন (৩০) নামের এক যুবককে।

মঙ্গলবার (২ মে) রাতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল হোসেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরআকরাম উদ্দিন এলাকার বাহারের ছেলে। এসময় তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

স্থানীওরা জানায়, নিজের ফেসবুক আইডিতে শিয়ালের মাংস বিক্রি হবে বলে স্ট্যাটাস দেন বাবুল হোসেন। এতে তিনি যোগাযোগ করার জন্য মুঠোফোন নম্বরও যুক্ত করে দেন।

বিষয়টি উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের নজরে আসলে তিনি মুঠোফোন নম্বরে কল দিয়ে ক্রেতা সেজে বাবুল হোসেনকে শিয়ালসহ আটক করেন। তারপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুলকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এসময় একটি শিয়ালছানা উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা বলেন, বন বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত বাবুলকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়ালের মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। উদ্ধারকৃত শিয়াল ছানাটি বুধবার সকালে বনে অবমুক্ত করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পল্লীর শিশুদের জন্য আশীর্বাদ ডা. আব্দুর রহিমের শিফা মেডিকেল সেন্টার

error: Content is protected !!

নোয়াখালীর সুবর্ণচরে ফেসবুকে শিয়ালের মাংস বিক্রির ঘোষণায় যুবকের জরিমানা।

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :