ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নোয়াখালীর সুবর্ণচরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বাধন

নোয়াখালীর সুবর্ণচরে পুর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের মিয়ার বাজারে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বাধন করা হয়েছে।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক এর সঞ্চালনায়, মোঃ শহিদুল্লাহ, (এলাকা ব্যবস্হাপক, ও হাতিয়া অঞ্চল) এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র প্রকল্প পরিচালক মোঃ আজিম উদ্দিন।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের সহযোগিতায় এবং সমন্বিত কৃষি ইউনিট, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এ কর্মসূচি চালু করা হয়।
 প্রধান অতিথি বলেন,বর্তমানে উচ্চ মাত্রায় ক্ষতিকর রাসায়নিক বালাইনাশক ও সার ব্যবহার করে উৎপাদিত শাক-সবজি খেয়ে মানবদেহে চর্মরোগসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। যার ফলে লিভার, কিডনি, রক্ত ও চর্বিতে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। শাক-সবজিতে বালাইনাশক ব্যবহার নিষিদ্ধ নয়।
তবে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করলে এর বিষাক্ততার প্রভাব কমে যায়। তখন ওই সবজি খাওয়া অনেকটা নিরাপদ হয়। শাক সবজি চাষে জৈব সার, সবুজ সার, খামারজাত সার বেশি ব্যবহার এবং বিষমুক্ত ও নিরাপদ সবজি এ বিক্রি কেন্দ্র থেকে পণ্য ক্রয় করার আহবান করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি মোঃ শহিদুল্লাহ বলেন সাগরিকার সমন্বিত কৃষি ইউনিট সবসময় কৃষক এর সাথে আছেন এবং থাকবেন৷ আমাদের প্রধান কর্মসূচি ঋণ কর্মসূচির মাধ্যমে কৃষকদের স্বল্প সুূদে ঋণ প্রদানের পাশাপাশি কারিগরি জ্ঞান এ দক্ষ করার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়৷
আমরা নিরাপদ ফসল উৎপাদনের জন্য বীজ, সার, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, বিভিন্ন জৈব বালাইনাশক, কেঁচো সার, ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহার এর উপর গুরুত্বারোপ করে থাকি৷ পরে সভাপতি সবাইকে  সাগরিকার কৃষি ইউনিটের সাথে থাকার জন্য অনুরোধ করেন এবং ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নোয়াখালীর সুবর্ণচরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বাধন

আপডেট টাইম : ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
তাহসিনুল আলম সৌরভ সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :