ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা কারাগারের ১৮ ফুট উচ্চতার দেয়াল টপকে মো. তানিম (২০) নামের এক হাজতি আসামি পালানোর চেষ্টা করেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

.

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

.

আসামি তানিম সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মনপুর এলাকার মজিব শেখের ছেলে। মঙ্গলবার (৬ মে) ৫৪ ধারায় তাকে জেলা কারাগারে পাঠান আদালত।

.

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা কারাগারের উঁচু দেয়ালে এক যুবককে হাঁটতে দেখে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে জেলখানার গার্ডরা এসে তাকে আসামি হিসেবে শনাক্ত এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক করেন। পরে ফের তাকে কারাগারে নিয়ে আসা হয়।

.

কারাগারের একটি সূত্র জানায়, জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে উপরে উঠে যান। তবে তাৎক্ষণিকভাবে কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ দু’দিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে পুনরায় কারাগারে নিয়ে আসে।

.

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজতি তানিম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তবে তিনি কীভাবে এত উঁচু দেয়ালে উঠলেন, তা কারও বোধগম্য হচ্ছে না। এ বিষয়ে কারাবিধি অনুযায়ী রিপোর্ট দেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
তাহসিনুল আলম সৌরভ, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী :