ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নোয়াখালীতে ৬ মাদকসেবীকে কারাদন্ড

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে ছয় সেবনকারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ( ১ জানুয়ারি ) বিকেলে উপজেলার ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে এসব অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, মো.শাহাদত হোসেন, মোছাম্মৎ কাউছারী আক্তার ও এস এম জাহিদা আক্তার মৌসুমীর আদালতে মাদকসেবীদের কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে মো.বিল্লাল (৭০), একই এলাকার মৃত চৌধুরী মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫০), নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার মৃত মালেকের ছেলে মো.ইকবাল (৩৩), লক্ষীনারায়ণপুর এলাকার মো.দুলালের ছেলে মো.রকি (২০), সেনবাগের কাবিলপুর ইউনিয়নের শেয়ার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো.শাহনাজ (৪১) সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মনির আহমদের ছেলে নুর নবী (৩০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে জেলা শহর মাইজদীর ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। পৃথক অভিযানে ঘটনাস্থল থেকে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। একই সাথে পৌনে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩দিন করে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়। সাজা দেওয়ার পর তাদরে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

নোয়াখালীতে ৬ মাদকসেবীকে কারাদন্ড

আপডেট টাইম : ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :