ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নোয়াখালীতে ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ১১ লাখ টাকা জরিমানা

তাহসিনুল আলম সৌরভ, স্টাফ রিপোর্টার, নোয়াখালীঃ

নোয়াখালীতে ১৩ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ১১ লাখ টাকা জরিমানা নোয়াখালীতে অবৈধ ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ইটভাটা গুলোর মালিককে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করে মোট ১৩টি ইটভাটা বন্ধ করা হয়। এ সময় সর্বমোট ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে হাতিয়া উপজেলায় তিনটি ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও সুবর্ণচর উপজেলায় তিনটি ইটভাটা বন্ধ করে ৫ লাখ টাকা, কবিরহাট উপজেলায় দুটি ইটভাটা বন্ধ করে ১ লাখ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় দুটি ইটভাটা বন্ধ করে ২ লাখ টাকা, বেগমগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বন্ধ করে ৫০ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় দুটি ইটভাটা বন্ধ করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন, সময়ের প্রত্যাশাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানগুলোতে নেতৃত্ব দেন। এছাড়াও বন্ধ ঘোষণার পাশাপাশি ১৩টি ইটভাটাকে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নোয়াখালীতে ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ১১ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
তাহসিনুল আলম সৌরভ, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :