ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নোয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

মোঃ তাহসিনুল আলম সৌরভঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানার বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী পাড়ার পাখি মিয়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসমিন আক্তার (১৬) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবির আলী মিয়াজী বাড়ির আবদুল হাকিমের মেয়ে এবং স্থানীয় কদমতলা এএসসি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে থেকে ইয়াসমিন তার বাড়ি থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে থানা থেকে পরিবারের হাতে সোপর্দ করে। এরপর থানা থেকে তাকে নিজের বাড়িতে না নিয়ে নানার বাড়িতে রাখা হয়। সেখানে পরিবারের সদস্যদের অজান্তে গভীর রাতের দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ওই কিশোরী নিখোঁজ থাকায় তার পরিবার থানায় জিডি করে। ওই কিশোরী লুকিয়ে ছিল। রাগ করে পাশের বাড়িতে চলে যায়। পরে মেয়েকে পাওয়া গেলে ভুল স্বীকার করে তার মায়ের সাথে চলে যায়।
ওসি আরও বলেন, মেয়েকে উদ্ধার করলে পরিবারের কোনো অভিযোগ ও আপত্তি না থাকায় তারা জিডি প্রত্যাহার করে নেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নোয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
মোঃ তাহসিনুল আলম সৌরভ, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :