ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নোয়াখালীতে ভোটকেন্দ্রে নারীদের উপছে পড়া ভিড়

মোহাম্মদ আবু নাছেরঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনের সময় জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।

বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৭টার দিকে জেলার সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম আহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভোট দেওয়ার জন্য আগেভাগে কেন্দ্রের মাঠে আছেন বহুসংখ্যক নারী। সেনবাগ সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে বিপুলসংখ্যক নারী ভোটারকে দেখা যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ সব ভোটকেন্দ্রের সবকটিই সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা যায়, নোয়াখালী-১ আসনে মোট ১৪১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৮টি সাধারণ এবং ৫৩টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নোয়াখালী-২ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১১টি। এর মধ্যে ৭৩টি সাধারণ এবং ৩৮টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। নোয়াখালী-৩ আসনে মোট ১৬৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১০৬টি সাধারণ এবং ৬০টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ছয়টি আসনের মধ্যে সর্বাধিক। নোয়াখালী-৪ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৯৮টি। এর মধ্যে ১৫৬টি সাধারণ এবং ৪২টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র।

নোয়াখালী-৫ আসনে মোট ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৪টি সাধারণ এবং ৫১টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।নোয়াখালী-৬ আসনে মোট ১০৪টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৭টি সাধারণ এবং ১৭টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে, যা জেলার ছয়টি আসনের মধ্যে সর্বনিম্ন। ছয়টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন,জাতীয় পার্টি,জেএসডিসহ কয়েকটি দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। ভোটের দিন রাতে হাতিয়াতে একটু উত্তেজনা থাকলেও কোন ভোট কেন্দ্র আক্রান্ত হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে বিএনপি নেতার পোস্ট: ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

error: Content is protected !!

নোয়াখালীতে ভোটকেন্দ্রে নারীদের উপছে পড়া ভিড়

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :