ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে নোয়াখালী সরকারি কলেজ আলোচনা সভা আয়োজন করে।

শিক্ষক পরিষদের মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. লোকমান ভূঁঞা।

এদিকে, দুপুরে মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, ইন্সট্রাক্টর দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ হাসেম, কৃর্ত্তিবাস দাস, মো. ইমরান হোসেন, ইখতিয়ার হোসেন, উম্মে সালমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা। এছাড়া দিবসটি উপলক্ষে নোয়াখালী  জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট টাইম : ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
মোস্তফা আলী রিমন, নোয়াখালী জেলা প্রতিনিধি :