ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নোয়াখালীতে বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মেডিকেল রি প্রেজেন্টেটিভয়ের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন সড়কের পাশে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটিতে চাপা পড়ে এসিআই ফার্মাসিউটিক্যালসের এক মেডিকেল রি প্রেজেন্টেটিভ নিহত হয়েছে।
নিহত তানভির হোসেন (৩২) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বর্ধন বাড়ির নুরুল ইসলামের ছেলে। সে এসিআই ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় কর্মরত ছিল।
(১৪ জুন) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারের উদ্দেশ্যে রওয়ানা দেয় তানভির।ঐ সময় সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথায় পৌঁছলে সড়কের পাশে থাকা পিডিবির বৈদ্যুতিক খুঁটির নিচে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।পরে পুলিশ ঘটনাস্থলে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
এসিআই ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক সুহাশ মুজাহিদ জানান, নয় মাস আগে সোনাপুর এরিয়াতে এসিআইয়ের মেডিকেলে রি প্রেজেন্টেটিভ হিসেবে যোগদান করে সে। বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বৈদ্যুতিক খুঁটিকে আরেক খুঁটি দিয়ে ঠেক দেওয়া হয়।ঠেক দেওয়া খুঁটি পড়ে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দিল্লি যাবেন না, মুম্বাইয়ে বৈঠক করবেন রুবিও, ভারতকে কী বার্তা দিল যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

নোয়াখালীতে বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মেডিকেল রি প্রেজেন্টেটিভয়ের মৃত্যু

আপডেট টাইম : ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :