আপডেট টাইম :
০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
২৫১
বার পঠিত
নোয়াখালীতে পানিতে ডুবে ছাত্রলীগ নেতার মৃত্যু
নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খলিল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম রবিন (২৮) উপজেলার নবীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে। তিনি নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই দিন আগে ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে বাড়ি আসে রবিন। শনিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি রবিন। সেখানে ডুব দেওয়া অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার বাবা-মা পুকুর ঘাটে ছেলের জামাকাপড় দেখে অনেকক্ষণ অপেক্ষা করেন। এরপর ছেলেকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সকাল ১০টার দিকে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুনঃ শেখ হাসিনার নেতৃত্বেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবেঃ -লিয়াকত সিকদার সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খলিল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম রবিন (২৮) উপজেলার নবীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে। তিনি নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই দিন আগে ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে বাড়ি আসে রবিন। শনিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি রবিন। সেখানে ডুব দেওয়া অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।
তার বাবা-মা পুকুর ঘাটে ছেলের জামাকাপড় দেখে অনেকক্ষণ অপেক্ষা করেন। এরপর ছেলেকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সকাল ১০টার দিকে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।