দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১০২
বার পঠিত
নোয়াখালীতে নবীন জুডিশিয়াল কর্মকর্তাদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়
মোহাম্মদ আবু নাছেরঃ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশ নোয়াখালীর উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৪ নভেম্বর ) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক। সভায় উপস্থিত ছিলেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মনোনীত ৫ জন নবীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ পদে কর্মরত প্রশিক্ষণার্থী কর্মকর্তা। এ সময় পুলিশ সুপার তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। সভায় পুলিশ সুপার বলেন, “এ মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবসেবার চেতনা অটুট রাখা অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়ন ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা সম্ভব।” তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের সময় বাস্তবতা বুঝে জনগণের সেবা করাই একজন প্রকৃত বিচারক বা প্রশাসকের প্রকৃত গুণ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ। সভা শেষে প্রশিক্ষণার্থীরা নোয়াখালী জেলা পুলিশের প্রশংসা করেন এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
মোহাম্মদ আবু নাছেরঃ
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশ নোয়াখালীর উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৪ নভেম্বর ) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।
সভায় উপস্থিত ছিলেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মনোনীত ৫ জন নবীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ পদে কর্মরত প্রশিক্ষণার্থী কর্মকর্তা।
এ সময় পুলিশ সুপার তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন।
সভায় পুলিশ সুপার বলেন, “এ মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবসেবার চেতনা অটুট রাখা অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়ন ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের সময় বাস্তবতা বুঝে জনগণের সেবা করাই একজন প্রকৃত বিচারক বা প্রশাসকের প্রকৃত গুণ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
সভা শেষে প্রশিক্ষণার্থীরা নোয়াখালী জেলা পুলিশের প্রশংসা করেন এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।