ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১১ পরিবারের পাশে আ.লীগ নেতা

নোয়াখালীর চাটখিলে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১১ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আবু তোরাব নগর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে নিজস্ব তহবিল থেকে প্রত্যেকের হাতে নগদ ১০ হাজার করে মোট ১ লাখ ১০ হাজার নগদ টাকা সহায়তা দেন তিনি।

জাহাঙ্গীর কবির বলেন, এলাকার যেকোনো সংকটে আমি ও আমার স্বেচ্ছাসেবী সংগঠন এক্টিভ ফাউন্ডেশন অসহায়দের পাশে আছে ও থাকবে। ক্ষতির তুলনায় হয়তো এই অর্থ সামান্য। কিন্তু এই সামান্য অর্থ নিঃস্ব পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে সাহস দেবে বলে আমি বিশ্বাস করি।

এসময় পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (১ মে) ভোররাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আবু তোরাব নগর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি অটোরিকশা, ১টি ইঞ্জিনচালিত ভ্যানসহ স্থানীয় বেল্লাল হোসেনের একটি গ্যারেজ, স্থানীয় কৃষক মহিন উদ্দিনের ধানসহ একটি ঘর এবং একটি মুদি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১১ পরিবারের পাশে আ.লীগ নেতা

আপডেট টাইম : ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :