ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নেপাল থেকে বিদ্যুৎ আনার পথ খুলছেঃ ভারতের ভূখণ্ড ব্যবহারে সম্মতির আভাস

ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনার প্রস্তাব ভারত বিবেচনা করছে। গতকাল শনিবার ভারতের বিদ্যুৎ বিভাগের সূত্রের বরাত দিয়ে দেশটির বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ভারতের ভূখণ্ড ও অবকাঠামো ব্যবহার করে ঢাকার কাছে বিদ্যুৎ বিক্রির নেপাল ও বাংলাদেশের প্রস্তাব কার্যকর হলে এটি উপ-আঞ্চলিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) বাংলাদেশে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুমোদন চেয়ে আবেদন করেছে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি প্রক্রিয়া সহজ করতে ভারত ও নেপালের বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগামী মাসে নয়াদিল্লিতে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন ও অবকাঠামো ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে কীভাবে বিদ্যুৎ সঞ্চালন করা যাবে, এ নিয়ে একটি আনুষ্ঠানিক চুক্তির খসড়া নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, নেপাল-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালনের বিষয়টি এক বছরের বেশি সময় ধরে ভারত-নেপাল এবং ভারত ও বাংলাদেশের মধ্যে পৃথক দ্বিপক্ষীয় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি উত্থাপন করেছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নেপাল থেকে বিদ্যুৎ আনার পথ খুলছেঃ ভারতের ভূখণ্ড ব্যবহারে সম্মতির আভাস

আপডেট টাইম : ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :