ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নেত্রকোনার খালিয়াজুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জোসেফ বেনাপোল ইমিগ্রেসনে আটক

-নেত্রকোনা জেলার ৩ নম্বর খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জোসেফ।

সাজেদুর রহমানঃ

নেত্রকোনা জেলার ৩ নম্বর খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জোসেফ (৫৩) বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে। রবিবার (২৯ জুন ২০২৫) তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন।

–

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানান, ভারতে যাওয়ার জন্য সানোয়ারুজ্জামান জোসেফ তার পাসপোর্ট (নম্বর এ০৭২৩৯৪৭৬) ইমিগ্রেশন ডেস্কে জমা দিলে সিস্টেমে স্ক্যান করার পর দেখা যায়, তার নাম পাসপোর্ট স্টপলিস্টে অর্ন্তভুক্ত রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। এ তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনে দায়িত্বরত পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করেন।

–

আটক সানোয়ারুজ্জামান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাট গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান তালুকদারের ছেলে। তিনি স্থানীয় ৩ নম্বর খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খালিয়াজুড়ি উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য।

–

সানোয়ারুজ্জামানের বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলাগুলো হলো- নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার মামলা নম্বর-০৭, তারিখঃ ২০/০৯/২০২৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ৫৩(৩) সহ দন্ডবিধির ১৪৮/১৪৯/৪৪৮/৪২৭/৪৩৫। নেত্রকোনা থানার মামলা নম্বর-০২, তারিখঃ ০১/০৯/২০২৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ৫৩(৩)। খালিয়াজুড়ি থানার মামলা নম্বর-৩/৬৭, তারিখঃ ০৫/০৭/২০২২, ধারা- দন্ডবিধির ১৪৭/৪৪৭/৪৪৮/৩৮০/৩২৩/৩২৫/৩০৭/৪২৯/৫০৬(২)/১০৯ এবং নেত্রকোনা সদর থানার মামলা নম্বর-১৪, তারিখঃ ১৬/১০/২০২৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৫ এর ১৫(৩)।

–

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, সানোয়ারুজ্জামান জোসেফের পাসপোর্ট স্ক্যান করার সময় ইমিগ্রেশন ডাটাবেজে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হন। পরে আরও যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় একাধীক মামলা রয়েছে। জাতীয় নিরাপত্তা এবং চলমান মামলার প্রসঙ্গ বিবেচনায় তিনি পাসপোর্ট স্টপলিস্টে থাকা অবস্থায় ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে উপস্থিত হলে আমরা তাকে আটক করি। পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবহিত করে হস্তান্তর করা হয়েছে।

–

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, আটক সানোয়ারুজ্জামান জোসেফের বিরুদ্ধে দন্ডবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে নেত্রকোনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

নেত্রকোনার খালিয়াজুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জোসেফ বেনাপোল ইমিগ্রেসনে আটক

আপডেট টাইম : ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :