ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নির্বাচন পর্যবেক্ষণের কাজ চলছে, আমরা শতভাগ সতর্ক আছি —জেলা প্রশাসক

বাদশাহ মিয়া:

নির্বাচন পর্যবেক্ষণের কাজ চলছে, আমরা শতভাগ সতর্ক আছি। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একযোগে কাজ করব। কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান।

সোমবার (১২ জানুয়ারি) সকালে তিনি উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

পরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লেঃ কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম পিএসসি, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, এসপি সার্কেল (মুকসুদপুর) নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মোনতাছির মামুন গৌরব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ: ১২৬ ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ যাত্রী ভোগান্তিতে

error: Content is protected !!

নির্বাচন পর্যবেক্ষণের কাজ চলছে, আমরা শতভাগ সতর্ক আছি —জেলা প্রশাসক

আপডেট টাইম : ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :