বাদশাহ মিয়াঃ
মুকসুদপুরে নিজ নির্বাচনী এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মুকসুদপুর উপজেলা সদর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে তিনি অংশ নেন।
এসময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী, সদর ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ, বিএনপি উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মুসল্লি এ জামাতে অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম মাওলানা মিরান হোসাইন।
এদিকে, দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। নামাজ আদায়ের সময় ভুল হওয়ায় উপস্থিত মুসল্লিদের সমালোচনার মুখে পড়েন তিনি।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 











