ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনঃ সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা

  • মোঃ রনি রজব
  • আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৪৪ বার পঠিত

মোঃ রনি রজবঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মো. এরফান আলী নামে এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

আদালত সূত্রে জানা যায়, মো. এরফান আলী বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত একজন কর্মচারী। তিনি বীরেশ্বরপুর গ্রামে নিজ বাসভবনে গোপনে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সম্ভাব্য সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে একটি বিশেষ বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন এরফান আলীকে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ধরেন। এ সময় নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বা কোনো প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনঃ সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
মোঃ রনি রজব :