ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নির্দেশনাভিত্তিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবেঃ -বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল

আনিসুর রহমানঃ

“আমরা বিগত দিনে আমাদের কালচার নষ্ট করে ফেলেছি। ‘আমার নির্দেশ ছাড়া কিছু করা যাবে না’—সেটা ন্যায্য হোক বা অন্যায় হোক—এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ডেফিনেটলি বেরিয়ে আসতে হবে। না পারলে আমরা কোনো কাজই এগিয়ে নিতে পারব না।”

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা যারা রাজনীতি করি, জনগণের চাওয়া-পাওয়া আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। বিগত ১৭–১৮ বছরের প্রত্যাশা এবং আগামী পাঁচ বছরের প্রত্যাশা—সব মিলিয়ে আমাদের ওপর চাপ থাকবে বেশি। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ সুবিধা নিতে আসে, তাকে বসিয়ে রেখেই আমাকে ফোন দেবেন। সে যেই হোক না কেন। যদি কাউকে আপনাদের কাছে পাঠাতে হয়, আমি নিজে বলে পাঠাব। আমার নাম ভাঙিয়ে কেউ ইলিগ্যাল বেনিফিট নিতে পারবে না।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈকত মো. রেজুয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়জুল কবির তিতাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে সফরকালে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় করেন। সভার আগে তিনি বড়াল নদী পরিদর্শন করেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা মালঞ্চি রেলস্টেশন ঘুরে দেখেন।

স্টেশনটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

নির্দেশনাভিত্তিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবেঃ -বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল

আপডেট টাইম : ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :