ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নিরাপত্তা শঙ্কায় পুলিশ শূন্য থানা, ডাকাত আতঙ্কে রাতভর পাহারা

-পুলিশ শূন্য থানার নিরাপত্তা দিচ্ছেন আনসার সদস্য, রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। ছবিঃ সংগৃহীত।

একদিকে নিজেদের নিরাপত্তা শঙ্কায় থানাই নেই পুলিশ, অন্যদিকে ডাকাত আতঙ্কে বিরাজ করছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এমন পরিস্থিতিতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে সাধারণ মানুষের। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর দলবেঁধে নিজের নিরাপত্তা নিশ্চিত করছেন অনেক এলাকার মানুষ।

গতকাল পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের থানাগুলো চালু করা যায়নি। নিজেদের নিরাপত্তা শঙ্কায় তাঁরা থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না। ফলে দেশের থানাগুলো এখন কার্যত অচল। কিছু থানার নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়েছে। আবার কিছু থানা পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে, পুলিশ শূন্য রাজধানীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। একের পর এক হামলা ও ছিনতাইয়ের ঘটনায় নির্ঘুম রাত কাটছে অনেকের। তবে তাঁরা পুলিশের আশায় বসে না থেকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করছেন। লাঠি হাতে সারারাত রাস্তায় পাহারায় দিতে নেমে পড়েছেন নিজেরাই।

উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, বসিলা, আদাবর, মিরপুর, জিগাতলা, গুলশান, বাড্ডা, যাত্রাবাড়ী এবং পুরান ঢাকার বাসিন্দাদের রাতভর রাস্তায় পাহারা দিতে দেখা গেছে। লাঠিসোঁটা নিয়ে প্রতি রাতেই এলাকায় টহল দিয়ে সকালে বাড়ি ফেরেন তারা।

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় গ্রুপ খুলে সমন্বয় করে এলাকাভিত্তিক টহল টিম করে পাহারার কাজটি করছেন শিক্ষার্থী ও সাধারণ নাগরিক। ডাকাতির বিষয়ে বাসিন্দাদের সতর্ক করতে মসজিদ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ডাকাতির অভিযোগ জানিয়ে প্রতিবেশী ও স্বেচ্ছাসেবকদের সাহায্য চাইছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

নিরাপত্তা শঙ্কায় পুলিশ শূন্য থানা, ডাকাত আতঙ্কে রাতভর পাহারা

আপডেট টাইম : ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
সময়ের প্রত্যাশা অনলাইন ডেস্ক :