দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১১৯
বার পঠিত
নিজ হাতে খাল কাটতে শার্শায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাজেদুর রহমানঃ দীর্ঘ ৫০ বছর পর খনন হতে চলছে অপদখল ও ভড়াট হয়ে যাওয়া যশোরের শার্শার উলাশির জিয়া খাল। এ মাসেই নিজ হাতে বাবার স্মৃতিবিজড়িত জিয়া খাল খননে যশোরের শার্শায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের নেতৃত্বে একটি টিম জিয়া খাল এলাকা পরিদর্শন করেছেন। যশোরের শার্শা উপজেলার ২৬ টি গ্রামের মানুষের পানিবন্ধি জীবন থেকে পরিত্রান ও কৃষি জমিতে ফসলচাষ উপযোগী করতে ১৯৭৬ সালের ১ নভেম্বর নিজ হাতে উলাশি যদনাথপুর খাল কেটে উদ্বোধন করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই খালটি জিয়াখাল নামকরন করা হয়। উলাশিতে নেওয়া হয় অনেক প্রকল্প। মাঝপথে থমকে যায সব উন্নয়ন প্রকল্প। অবশেষে সেই জিয়া খাল নিজ হাতে কাটতে বা উদ্বোধন করতে আসছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আশার সঞ্চার হয়েছে উপজেলা জুড়ে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন সহ স্থানীয়দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক অশেক হাসান। এসময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম। শার্শা উপজেলা নির্বাহি অফিসার এবং জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু।শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু সহ প্রশাসনও রাজনৈতিক দলের নেতারা। যশোরের অশেক হাসান জানান এ মাসের যে কোন দিন খনন কাজের উদ্বোধন হতে পারে। প্রধান মন্ত্রীর দফতর থেকে দিন পেলেই শুরু হবে...
সাজেদুর রহমানঃ
দীর্ঘ ৫০ বছর পর খনন হতে চলছে অপদখল ও ভড়াট হয়ে যাওয়া যশোরের শার্শার উলাশির জিয়া খাল। এ মাসেই নিজ হাতে বাবার স্মৃতিবিজড়িত জিয়া খাল খননে যশোরের শার্শায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের নেতৃত্বে একটি টিম জিয়া খাল এলাকা পরিদর্শন করেছেন।
যশোরের শার্শা উপজেলার ২৬ টি গ্রামের মানুষের পানিবন্ধি জীবন থেকে পরিত্রান ও কৃষি জমিতে ফসলচাষ উপযোগী করতে ১৯৭৬ সালের ১ নভেম্বর নিজ হাতে উলাশি যদনাথপুর খাল কেটে উদ্বোধন করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই খালটি জিয়াখাল নামকরন করা হয়। উলাশিতে নেওয়া হয় অনেক প্রকল্প। মাঝপথে থমকে যায সব উন্নয়ন প্রকল্প। অবশেষে সেই জিয়া খাল নিজ হাতে কাটতে বা উদ্বোধন করতে আসছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আশার সঞ্চার হয়েছে উপজেলা জুড়ে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন সহ স্থানীয়দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক অশেক হাসান। এসময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম। শার্শা উপজেলা নির্বাহি অফিসার এবং জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু।শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু সহ প্রশাসনও রাজনৈতিক দলের নেতারা।
যশোরের অশেক হাসান জানান এ মাসের যে কোন দিন খনন কাজের উদ্বোধন হতে পারে। প্রধান মন্ত্রীর দফতর থেকে দিন পেলেই শুরু হবে কাজ।