ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নিজ ঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

-প্রতীকী ছবি।

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বসতঘরের আড়ার সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় সীমা (১৮) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সীমা ওই গ্রামের কবির খন্দকারের ছোট মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চার বোনের মধ্যে সীমা ছিল সবার ছোট। দুই বছর আগে তার মা মারা যান। এ বছর তার অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল। সোমবার দুপুরে সীমা কৌশলে তার বাবাকে বাজারে পাঠায়। বাড়িতে তখন তার বড় বোন সুবর্ণা (২৫) উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর সীমাকে দেখতে না পেয়ে সুবর্ণা ঘরে খোঁজ করতে গিয়ে দেখেন, সে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলছে।

দ্রুত উদ্ধার করে তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান তাকে মৃত ঘোষণা করেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

নিজ ঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :