ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নিখোঁজ জেলের লাশ ভেসে উঠলো নদীতে

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলের ভেসে ওঠা লাশ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। মৃত জেলে জহুরুল ইসলাম (৪০) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো: হুজরত সরদারের ছেলে। মঙ্গলবার (৩ জুন) সকালে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

–

জানা যায় রবিবার সকালে জহুরুল ৮-১০ জন জেলের সাথে মাছ ধরতে পদ্মা নদীতে যায়। বিকালে বাড়ি ফেরার পথে উপজেলার চর মহাদিয়াড় এলাকায় ঝড়ের কবলে পড়ে সন্ধ্যা সাতটার দিকে তার নৌকাটি ডুবে যায়। এ সময় বাকি জেলেরা জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন জহুরুল ইসলাম। পরে স্থানীয়দের সহায়তায় মোমবার সারাদিন লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও রাজশাহী থেকে আগত ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালায়।

–

সোমবার দিনগত রাত বারোটার দিকে তার লাশ ভেসে উঠলে নদী থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার স্টেশন কর্মকর্তা একেএম লতিফুল বারী। পরে মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নিখোঁজ জেলের লাশ ভেসে উঠলো নদীতে

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :