ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নিখোঁজের পাঁচদিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

-নিহত মো. নিরব শেখ।

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর মো. নিরব শেখ (১৭) নামে এক কিশোরের গলিত লাষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

–

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বায়তুল আমান এলাকার আকাব্বর মোল্লা ডাঙ্গী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নিরব শেখ ওই এলাকার রেজাউল শেখের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন।

–

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নদীর পাশের একটি ডোবার কিনারায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্তে নেমে ঘটনার রহস্য উদঘাটন করে।

–

নিহতের বাবা রেজাউল শেখ জানান, গত ২৫ মে থেকে নিরব নিখোঁজ ছিল। এ ঘটনায় ২৭ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও জানান, কিছুদিন আগে নিরব ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনেছিল। সেই মোবাইলের লোভেই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

–

ঘটনার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মুকুল মল্লিক (২৫) ও অভি (২০) নামে দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার দিন মুকুলের রিকশায় করেই নিরবকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়—এমন তথ্যও পাওয়া গেছে। তিনি বলেন, “আমরা আশা করছি, ৭২ ঘণ্টার মধ্যেই নিরবের মোবাইল ফোন উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে পারব।”

–

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে কেন

error: Content is protected !!

নিখোঁজের পাঁচদিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

আপডেট টাইম : ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :