ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নিখোঁজের এক মাস পর মুকসুদপুরে ভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

নিখোঁজের ১ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুয়ারী ডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে আকাশ মাতুব্বর (১৭) নামের এক ভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। আকাশ পাশ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদী গ্রামের শাহালম মাতুব্বরের ছেলে।
আকাশের বাবা শাহালম মাতুব্বর জানান, গত ৬ ফেব্রুয়ারি সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আকাশ। অনেক খোঁজাখুজির করে পরদিন ৭ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের পাশের বাগান থেকে আকাশের ভ্যান এবং পায়ের একটি জুতা পাওয়া যায়। ৯ ফেব্রুয়ারি নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, দুয়ারি ডাঙ্গা গ্রামের সাইফুল মুন্সীর পুকুরের কচুড়িপানা পরিস্কার করতে গিয়ে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বস্তাবন্দি ভ্যান চালক ওই যুবক আকাশের লাশ উদ্ধার করা হয়। আকাশের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারে হাসপাতাল মর্গে পাঠানো হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নিখোঁজের এক মাস পর মুকসুদপুরে ভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :