ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নিখোঁজের ৫ দিন পর ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা!

নিখোঁজের ৫ দিন পর নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ মিলেছে পুকুরে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত নজির মিয়া হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের বাগআঁচড়া গ্রামের মৃত সৌয়াদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বোড়াই গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে গ্রামবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে নজির মিয়ার পরিবার সন্দেহের মধ্যে আছে।

ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, নজির মিয়া কিভাবে মারা গেল সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানানো যাবে। তিনি বলেন, নজির মিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন।

গত শনিবার তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। তার পরিবার থেকে এলাকায় মাইকিং ও বিভিন্ন মাধ্যমে খোঁজাখুজি করছিল। অবশেষে বৃহস্পতিবার তার লাশ একটি পুকুরে পাওয়া যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

নিখোঁজের ৫ দিন পর ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা!

আপডেট টাইম : ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :