ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নিখোঁজের ৫দিন পর মাদ্রাসার ছাত্র জুবায়েরকে উদ্ধার

পাংশার পুঁইজোর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জুবায়ের।

নিখোঁজ হওয়ার ৫দিন পর সোমবার ২০ সেপ্টেম্বর সন্ধান পেয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুর্শা ইউপির মাজিরহাট গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে পাংশার পুঁইজোর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জুবায়েরকে (১৪) উদ্ধার করেছে তার পরিবার।

সোমবার দুপুরে ওই মাদ্রাসা থেকে উদ্ধারের পর সন্ধ্যায় পাংশার পাট্টা ইউপির খামারডাঙ্গী নিজ বাড়িতে পৌঁছেন তারা।

জুবায়ের আহমেদের বড় ভাই আসাদ জানান, সোমবার সকালে মাজিরহাট এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে মোবাইল ফোন করে সেখানে জুবায়েরের আবস্থান নিশ্চিত করেন ওই মাদ্রাসা কর্তৃপক্ষ। ওই মাদ্রাসা কর্তৃপক্ষ উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলেন।

সে মোতাবেক পিতা আনিসুর রহমান, মাতা ঝর্না বেগমসহ ঘনিষ্ঠ কয়েকজনকে সাথে নিয়ে সোমবার দুপুরে মাজিরহাট হাফিজিয়া মাদ্রাসায় পৌছেন জুবায়ের এর বড় ভাই আসাদ। সেখানে কথাবার্তা বলে জুবায়েরকে সাথে নিয়ে খামারডাঙ্গী গ্রামের বাড়িতে ফেরেন তারা।

জুবায়ের সুস্থ্য ও ভালো আছে উল্লেখ করে জুবায়েরের বড় ভাই আসাদ আরও বলেন, গত ১৫ সেপ্টেম্বর পুঁইজোর মাদ্রাসা থেকে জুবায়ের পালিয়ে ট্রেন যোগে পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে নামে। স্টেশনে রাতে জনৈক ব্যক্তির সাথে পরিচয় হলে মানবিক কারণে ওই ব্যক্তি জুবায়েরকে মাজিরহাট নিজ গ্রামের বাড়িতে নিয়ে যায়।

হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়ার কথা জেনে ওই ব্যক্তি জুবায়েরকে ভর্তি করতে সেখানকার একটি মাদ্রাসায় নিয়ে যান। মাদ্রাসা কর্তৃপক্ষ তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে জুবায়েরের নিকট থেকে পরিবারের মোবাইল ফোন নম্বর নিয়ে জুবায়েরের অবস্থান সম্পর্কে পরিবারকে খবর দেন।

পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব সাঈদ আহমেদও জুবায়ের’র বাড়ি ফেরার তথ্য নিশ্চিত করেন। প্রসঙ্গতঃ গত ১৫ সেপ্টেম্বর যোহরের নামাজের পর পুঁইজোর হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয় জুবায়ের। নিখোঁজের ঘটনায় তার মা ঝর্না বেগম গত ১৮ সেপ্টেম্বর পাংশা মডেল থানায় জিডি করেন। জিডি নং ৭৩৭।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নিখোঁজের ৫দিন পর মাদ্রাসার ছাত্র জুবায়েরকে উদ্ধার

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :