ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নিখোঁজের চার দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের চারদিন পর পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকা থেকে বেলাল হোসেন নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মুকুল হোসেন নামের একজনকে আটক করেছে। শনিবার দুপুরে মরদেহ উদ্ধার ও জড়িতকে আটক করা হয়।
নিহত বেলাল পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আফজাল হোসের ছেলে ও শ্রীকোল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
আর আটক মুকুল হোসেন আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গেল ৯ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে বেলাল হোসেন তার বাবার অটোভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা মসজিদের পাশের ক্যানেলে কচুরিপানার ভেতর একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ও ক্যানেলের পাশ থেকে অটোভ্যান গাড়িটি উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ বেলালের স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি বেলালের বলে সনাক্ত করে।
কি কারণে বেলালকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে পারনি পুলিশ। তদন্ত চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নিখোঁজের চার দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :