ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নারায়ণগঞ্জে পিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তারাবো পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিন্টু নিজে। তিনি অভিযোগ করেন, “পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে আমার সম্মানহানী করার জন্য প্রতিপক্ষ সক্রিয় রয়েছে।” পিন্টু বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা গন্ধর্বপুর ওয়াসা প্রকল্পের স্যুয়ারেজ কনস্ট্রাকশনের কাজকে কেন্দ্র করে অহেতুকভাবে আমাকে গ্রেফতার করেছে। আদালত ২৪ ঘন্টার মধ্যে জামিন মঞ্জুর করলে আমি অপরাধী নই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাশিক ওসমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আরব, সিনিয়র সহ সভাপতি রফিক মোল্লা, যুবদল নেতা মীর মাসুদসহ আরও অনেকে।

পিন্টু তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বলেন, “আমাদের দলের কেউ যদি অপকর্মে লিপ্ত থাকেন, তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হবে।” উল্লেখ্য, ১৫ অক্টোবর বালি সরবরাহ সংক্রান্ত বিষয়ে গ্রেফতার হওয়া পিন্টুকে ১৬ অক্টোবর জামিন মঞ্জুর করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নারায়ণগঞ্জে পিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
রিপন সরকার  রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে :