ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশায় জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপিত

-পাংশায় শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের ব্যানারে শনিবার (৫ নভেম্বর) ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‌্যালী, আলোচনা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, ইউএলও ডা. মো. মোত্তালেব আলী ও বাহাদুরপুর অগ্রণী সমবায় সমিতির সভাপতি মো. আকরাম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা সমবায় কর্মকর্তা সুকান্ত কুমার দাস। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন। সমবায় সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে হাবাসপুর দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির মো. আব্দুল ওয়াহাব ও বাহাদুরপুরের আলোর দিশারী সমবায় সমিতির সভাপতি ওয়াসেল আলী, শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মাছপাড়ার সেডনা বহুমুখী সমবায় সমিতি, বাহাদুরপুরের অগ্রণী সঞ্চয়ী ও ঋণদান সমবায় সমিতি এবং কলিমহর সংগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমিতিকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে শতাধিক সমিতির প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশায় জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপিত

আপডেট টাইম : ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :