ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশায় শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত

- পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সোমবার শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশায় গত ২৪ অক্টোবর নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সনাতন ধর্মীয় লোকজন পূজা, প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করে। ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সোমবার রাতে পূজা শেষ হলেও মঙ্গলবার ২৫ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত প্রসাদ বিতরণ কার্যক্রম চলে।

জানা যায়, পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির, পাংশা বাজার কেন্দ্রীয় কালী মন্দির, ভাই ভাই সংঘ পূজা মন্দির, নারায়নপুর কল্যাণ সংঘসহ বিভিন্দ মন্দিরে ও সনাতন ধর্মাবলম্বী অনেকের বাড়ীতে শ্যামা পূজা ও দীপাবলি উৎসবের আয়োজন করা হয়।

পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পুরহিত শ্রী গোপাল চন্দ্র রায় বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টায় চন্ডীপাঠ, রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত সময়ে কালী পূজা অনুষ্ঠিত হয়।

পূজা অন্তে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে শ্যামা পূজা ও দীপাবলি উৎসবে মন্দিরের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সাধারণ সম্পাদক গৌতম বসাক, তাপস কুমার পাল, মোহনলাল আগরওয়ালা, অমিত কুন্ডু (লাল্টু)সহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইশরাকের পদত্যাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

error: Content is protected !!

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশায় শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :