ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপিত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র উদ্যোগে বুধবার ১৩ অক্টোবর মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জানা যায়, পাংশা উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল সাড়ে ১১টার সময় র‌্যালি শেষে মহড়া অনুষ্ঠিত হয়। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ দুর্যোগকালীন বিপদগ্রস্ত মানুষের উদ্ধার তৎপরতার এবং অগ্নিকান্ড নিবারণের মহড়া পরিচালনা করেন।

মহড়া শেষে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলী। উপস্থাপনা করেন পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র উদ্যোগে বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপিত

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :