ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাট্যালোকের উদ্যোগে পাংশায় ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনকে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা পদক প্রদান

পাংশায় ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনকে রবিবার সন্ধ্যায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা পদক প্রদান করেন নাট্যালোকের নেতৃবৃন্দ।

ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনকে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা পদক-২০২১ প্রদান করা হয়েছে। পাংশার অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা পদক প্রদান করা হয়।

রবিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর ও প্রচার সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেনের সমন্বয়ে নাট্যালোকের প্রতিনিধিদল পাংশার কলিমহর জহুরুন্নেছা শিক্ষানগরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের হাতে সম্মাননা পদক তুলে দেন।

শিক্ষা, ক্রীড়া ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশ এবং সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের জন্য নাট্যালোকের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ এবং নাট্যালোকের বার্ষিক নাট্যোৎসব-২০২১ উপলক্ষে গুণীজন সংবর্ধনায় তাঁকে এ সম্মাননা পদক প্রদান করা হয়।

সৌজন্য সাক্ষৎকালে ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন সবার সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি তরুণ সমাজের মাঝে দাবা খেলাসহ ক্রীড়া ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করার লক্ষ্যে উৎসাহ ও অনুপ্রেরণামূলক পরামর্শ দেন। নাট্যালোকের নেতৃবৃন্দকে শুভেচ্ছা উপহার হিসেবে চাদর উপহার দেন এলাকার কৃতী সন্তান ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন।

নাট্যালোকের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে ও প্রিন্স মাহমুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নাট্যালোকের উদ্যোগে পাংশায় ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনকে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা পদক প্রদান

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :